জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। রবিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে চলবে গণপরিবহন।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, জ্বালানি তেলে দাম বৃদ্ধির কারণে আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছিলেন। কিন্তু একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। শ্রমিক নাম দিয়ে তাদের সঙ্গে কিছু অবাঞ্চিত লোক গিয়ে রাস্তায় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেবে এটা হতে পারে না। তাই আমরা রবিবার থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা গনমাধ্যমকে বলেছেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।